উচ্চ রক্তচাপ কি - উচ্চ রক্তচাপ এর কারণ, লক্ষণ ও প্রতিকার
উচ্চ রক্তচাপ • 19 May,2025 • 👁 9,079 Views
Category: Uncategorized
উচ্চ রক্তচাপকে নিরব ঘাতক হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতি চাঁর জনে এক জন প্রাপ্তবয়স্ক মানুষ Hypertension এ আক্রান্ত যা পূর্বে ছিল। পাঁচজনে একজন।
বর্তমানে বাংলাদেশের মোট মৃত্যুর ৭১% অর্থাৎ প্রতি ১০০ জনে ৭১ জন মারা যাচ্ছে স্টোক, ক্যান্সার, কিডনিরোগ, শ্বাসতন্ত্রের রোগ ও ডায়াবেটিস রোগে । যার অন্যতম মূল কারন হলো “উচ্চ রক্তচাপ”।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অনেক রোগী জানেই না যে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে, যার ফলে ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনিরোগ, ডায়াবেটিক ইত্যাদি রোগের ঝুকি বেড়েই চলেছে।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের মূল উক্তি হলোঃ
“Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer”
অর্থাৎ আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রন করুন, দীর্ঘজীবী হোন।
উচ্চ রক্তচাপ (Hypertention) কী?
ধমনীর দেওয়াল এর উপর রক্তের চাপ খুব বেশি অনুভূত হলে তখন তাকে উচ্চ রক্তচাপ বলে।
রক্তচাপ দুটি সংখ্যায় মাপা হয়ঃ
Systilic ( উপরের সংখ্যা)ঃ হৃদপিন্ড যখন পাম্প করে।
Diastolic (নিচের সংখ্যা)ঃ হৃদপিন্ড যখন বিশ্রামে থাকে।
আমাদের স্বাভাবিক রক্তচাপ হলো ১২০mmhg—80mmhg, এর বেশি হলে উচ্চ রক্তচাপ বলা হয়।
উচ্চ রক্তচাপ ২ প্রকারঃ
১। Primary Hypertention (প্রাথমিক উচ্চ রক্তচাপ) যা দুশ্চিন্তা , ঘুমের অভাব, বিশাদগ্রস্ততা, মন খারাপের কারনে হয়ে থাকে।
২। Secondary Hypertention ডায়াবেটিস, কিডনিরোগ, Hypothyrorissom, স্টোক, হৃদরোগ, বিভিন্ন হরমোনজনিত সমস্যার কারনে হতে পারে।
উচ্চ রক্তচাপের লক্ষণঃ
• মাথাব্যথা – বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে মাথাব্যথা হতে পারে।
• ঘোর ঘোর লাগা বা মাথা ঝিম ঝিম করা
• বুক ধড়ফড় করা বা অস্বস্তি লাগা
• দৃষ্টিতে ঝাপসা দেখা বা দেখতে সমস্যা হওয়া
• ক্লান্তি বা বিভ্রান্তি
• বুকে ব্যথা করা
উচ্চ রক্তচাপের কারনঃ
• অতিরিক্ত ওজন বা স্থূলতা হওয়া
• অলস জীবন যাপন করা
• ধূমপান ও অ্যালকোহল সেবন করা
• অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগতে থাকা
• ঘুমের সমস্যা, যেমন – Obstructive Sleep Apnea হলে
উচ্চ রক্তচাপ প্রতিরোধঃ
• লবণ খাওয়া কমান
• স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন
• শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, বাদাম বেশি খান
• চর্বিযুক্ত, ভাজাপোড়া খাবার কম খান
• ওজন নিয়ন্ত্রণে রাখুন
প্রতিদিন সকালে ২০–৩০ মিনিট হাঁটা, ঘুম ঠিক রাখা, এবং প্রাকৃতিক খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনি সহজেই উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারবেন। মনে রাখতে হবে যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদেরকে অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিতে হবে, নিয়মিত সারা জীবন ঔষধ সেবন করতে হবে এবং নিয়মিত চেক করাতে হবে।
উচ্চ রক্তচাপ এর সম্পর্কে জানাচ্ছেন,
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এমএসিপি (আমেরিকা),এফসিপিএস (মেডিসিন)
সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী
ডাক্তারের পরামর্শ ও সিরিয়াল পেতে যোগাযোগ করুন আমাদের ☎হটলাইন নম্বরে-- ০১৭২৩০২৫৫১৪
Related Articles
Continue reading from our latest posts
মানসিক স্বাস্থ্য সমস্যা
শিশু স্বাস্থ্য বার্তা
রক্তরোগ বিশেষজ্ঞ রাজশাহী