গলাব্যথা হলে করনীয় কি
গলাব্যথা • 31 Jan,2025 • 👁 9,023 Views
Category: Uncategorized
গলাব্যথা হলে করণীয়
গলাব্যথা সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে। কখনো ঠান্ডা, এলার্জি, ধুলোবালি বা বেশি চিৎকারের কারণেও গলা ব্যথা করতে পারে। এটি কমাতে ঘরোয়া প্রতিকার এবং প্রয়োজনীয় চিকিৎসা অনুসরণ করা জরুরি। গলা ব্যাথা কমানো জন্য ঘরোয়া পদ্ধতি গুলো সবচেয়ে বেশী কার্যকরী ভূমিকা পালন করে থাকে। গলাব্যথা কমানোর জন্য নিম্নোক্ত পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেন।
গলাব্যথা কমানোর উপায়:
- কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গারগল করা – এটি গলার ব্যথা কমায় ও জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।
- গরম আদা-লেবু চা পান করা – আদা ও লেবুর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান গলার ব্যথা কমাতে সহায়ক।
- মধু ও তুলসীপাতার রস খাওয়া – মধু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং তুলসীপাতা গলার সংক্রমণ কমায়।
- পর্যাপ্ত পানি ও গরম পানীয় পান করা – এটি গলার শুষ্কতা দূর করে ও ব্যথা কমাতে সহায়তা করে।
- ধোঁয়া, ধুলো ও ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলা – এগুলো গলার সংক্রমণ বাড়িয়ে দিতে পারে।
- গলার জন্য মৃদু গরম বাষ্প নেওয়া – এটি গলার শুষ্কতা দূর করতে সাহায্য করে।
- ঠান্ডা ও ঝাল খাবার এড়িয়ে চলা – এগুলো গলার ব্যথা আরও বাড়াতে পারে।
- প্রয়োজনে প্যারাসিটামল বা গলা ব্যথার লজেন্স খাওয়া – চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যথা কমানোর ওষুধ খাওয়া যেতে পারে।
উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করার পরেও যদি আপনি আপনার গলাব্যথা থেকে আরাম না পান তাহলে অতি দ্রুত নিকটস্থ নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং সেই মোতাবেক চিকিৎসা নিতে হবে। কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তা আমরা অনেকেই বুঝতে পারি না। যদি দেখেন যে আপনার গলাব্যাথা ৭ দিনের বেশি স্থায়ী হয়ে গেছে, উচ্চ জ্বর, শ্বাসকষ্ট বা গলায় পুঁজ জমে গেলে, গিলতে অসুবিধা হলে ইত্যাদি সমস্যা গুলোর সম্মুখীন হলে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। রাজশাহীর নাম-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭২৩০২৫৫১৪ এই নাম্বারে অথবা ভিজিট করুন doctorservicebd.com।
Related Articles
Continue reading from our latest posts
Uncategorized
Uncategorized