গর্ভাবস্থায় শেষ ৩ সপ্তাহে মায়ের করণীয়
গর্ভাবস্থায় স্বাস্থ্যবার্তা • 22 Sep,2025 • 👁 8,878 Views
Category: গর্ভকালীন সমস্যা (Pregnancy problems )
গর্ভাবস্থার ৩৭ থেকে ৪০ সপ্তাহ—এ সময়টাকে আমরা বলা হয় ‘ফুল টার্ম’। এই সময় মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা সবচেয়ে জরুরি।
করনীয় কি?
প্রথমেই, নিয়মিত চেকআপ খুবই গুরুত্বপূর্ণ। রক্তচাপ, ইউরিন ও বেবির হৃত্পিন্ডের গতি পর্যবেক্ষণ করা দরকার। হাই ব্লাড প্রেসার বা প্রি-এক্ল্যামসিয়ার ঝুঁকি থাকলে, অবহেলা নয়—ডাক্তারের পরামর্শ নিন।
দ্বিতীয়ত, বাচ্চার নড়াচড়া খেয়াল রাখুন। দিনে কমপক্ষে ৮-১০ বার নড়াচড়া স্বাভাবিক অনুভব করা উচিত। নড়াচড়া কম মনে হলে, দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
তৃতীয়ত, পেটের নিচে চাপ বা ব্যথা, পানির ব্যাগ ফেটে যাওয়া বা রক্তপাত হলে দেরি না করে হাসপাতালে যান। এগুলো হতে পারে প্রসবের শুরু।
চতুর্থত, পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার নিতে হবে। আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন যেন খাদ্যে থাকে, সেটা নিশ্চিত করুন।
সবশেষে, মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখুন। ভয় নয়, আত্মবিশ্বাস রাখুন—একটি সুস্থ শিশুর আগমনের জন্য।
মায়ের ও আগত সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ নিন গাইনোকোলজি বিশেষজ্ঞ ডাক্তারের
ডাঃ রুবাইয়াত বিথী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এমএস (অবস অ্যান্ড গাইনী)- বিএসএমএমইউ এফসিপিএস (শেষ পর্ব)-অবস অ্যান্ড গাইনী ডিএমইউ (এডভান্সড সনোগ্রাফি) বন্ধ্যত্বজনিত চিকিৎসায় অভিজ্ঞ
মেম্বার, অবস্টেট্রিক্যাল আন্ড গাইনোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (OGSB)
স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি. নং- এ-৭২৫৯৫
ডাক্তারের পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ০১৭২৩-০২৫৫১৪
Related Articles
Continue reading in গর্ভকালীন সমস্যা (Pregnancy problems )
গর্ভকালীন সমস্যা (Pregnancy problems )
গর্ভকালীন সমস্যা (Pregnancy problems )
গর্ভকালীন সমস্যা (Pregnancy problems )
গর্ভকালীন সমস্যা (Pregnancy problems )