প্রেসার লো হলে কি খেতে হবে
লো প্রেসার • 06 Feb,2025 • 👁 12,902 Views
Category: Uncategorized
লো ব্লাড প্রেসার (হাইপোটেনশন) তখনই ঘটে যখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে যায়, যা মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি ও অজ্ঞান হওয়ার মতো সমস্যার কারণ হতে পারে। এটি দীর্ঘ সময় স্থায়ী হলে হৃদযন্ত্র ও মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে গিয়ে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। সাধারণত পানিশূন্যতা, অপুষ্টি, অতিরিক্ত ওষুধ সেবন বা কোনো শারীরিক সমস্যার কারণে লো প্রেসার দেখা দেয়। সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা অনুসরণ করে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে নিয়মিত ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি।
প্রেসার লো হলে কী খাওয়া উচিত?
লো ব্লাড প্রেসার হলে দ্রুত ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কিছু নির্দিষ্ট খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। আপনি যদি সীর্ঘ দিন ধরে লো প্রেসার এর সমস্যায় ভূগে থাকেন তাহলে আপনি নিম্নোক্ত খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনার প্রেসার নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
✅ লবণযুক্ত খাবার: লবণ রক্তচাপ বাড়াতে সাহায্য করে। তাই স্যালাইন, লবণ পানি, স্যুপ বা লবণযুক্ত খাবার খান।
✅ গ্লুকোজ ও ইলেক্ট্রোলাইট পানীয়: ওরস্যালাইন, নারকেলের পানি, ফলের জুস শরীরে পানির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।
✅ কফি বা চা: ক্যাফেইন সাময়িকভাবে রক্তচাপ বাড়াতে পারে, তাই লো প্রেসার হলে এক কাপ কফি বা চা পান করা যেতে পারে।
✅ কিশমিশ: সারারাত পানিতে ভিজিয়ে রাখা কিশমিশ সকালে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
✅ কলার মতো পটাশিয়ামযুক্ত ফল: কলা, কমলা, খেজুর ইত্যাদি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
✅ সবুজ শাকসবজি ও আয়রনসমৃদ্ধ খাবার: পালং শাক, বিটরুট, গাজর, ডাল, ডিম এবং মাছ খাওয়া দরকার, কারণ আয়রনের ঘাটতি রক্তচাপ কমাতে পারে।
✅ বাদাম ও দুধ: কাঠবাদাম, কাজুবাদাম, দুধ ও দই শক্তি জোগায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
যা এড়িয়ে চলা উচিত:
🚫 অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ – এটি পানিশূন্যতা তৈরি করে রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে।
🚫 ফাস্ট ফুড ও প্রসেসড ফুড – এতে প্রয়োজনীয় পুষ্টি কম থাকে যা রক্তচাপ কমাতে ভূমিকা রাখে।
লো প্রেসার এর সমস্যা দূর করতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন
প্রেসার কমে গেলে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভিজিট করুন www.doctorservicebd.com অথবা কল করুন 01723-025514।
Related Articles
Continue reading from our latest posts
কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী
Uncategorized
সাধারণ স্বাস্থ্য বার্তা