শিশুর হাড় শক্তিশালী করবে যেসব খাবার
শিশুর হাড় • 31 Jan,2025 • 👁 9,319 Views
Category: Uncategorized
শিশুর হাড়ের সঠিক বৃদ্ধি ও শক্তির জন্য পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, ফসফরাস ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার শিশুর হাড় মজবুত করে ও ভবিষ্যতে হাড় ক্ষয়ের ঝুঁকি কমায়।
শিশুর হাড় শক্তিশালী করবে যেসব খাবার
শিশুর হাড় শকত করার ক্ষেত্রে ক্যালসিয়ামযুক্ত খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন- দুধ, দই, ছানা, পনির, পালং শাক, বাঁধাকপি, ব্রোকোলি, বাদাম, তিল ও চিয়া সিড ইত্যাদি খাবারগুলো শিশুর হাড় শক্ত করতে সাহায্য করে থাকে। এছাড়া ভিটামিন যুক্ত খাবার শিশুর জন্য বেশ উপকারী। ডিমের কুসুম, সামুদ্রিক মাছ (স্যালমন, টুনা, সার্ডিন), সূর্যের আলো (প্রাকৃতিক উৎস) এসব উৎস শিশুর ভিটামিনের অভাব পূরণ করতে অনেকাংশে সাহায্য করে থাকে।
প্রোটিনসমৃদ্ধ খাবার- মুরগির মাংস, মাছ, ডাল, সয়াবিন, ছোলা, বাদাম
ফসফরাস ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার- কলা, কাজু, আখরোট, শিম, বিনস, মিষ্টি আলু
ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার- কমলা, লেবু, আমলকি, স্ট্রবেরি, গাজর, টমেটো
এই খাবারগুলো আপনার শিশুকে নিয়মিত খাওয়ানোর মাধ্যমে আপনার শিশুর দৈনিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন। বিশেষত শিশুর হাড় মজবুত করতে এসব খাবারের জুড়ি নেই। তবে শিশুর সুস্বাস্থ রক্ষা করতে সফট ড্রিঙ্কস ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার পরিহার করা উচিত। শিশুদের পর্যাপ্ত পানি ও সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুর হাড়ের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য ভিজিট করুন doctorservicebd.com।
Related Articles
Continue reading from our latest posts
হৃদরোগ
Uncategorized
শিশু স্বাস্থ্য বার্তা
নাক, কান, গলা রোগ