Your Premier Destination for Personalized Healthcare Solutions

টিবি রোগ হলে করনীয় ? কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা

টিবি রোগ • 21 Sep,2025 • 👁 9,026 Views

Category: বক্ষব্যাধি সমস্যা

Logo

টিবি (যক্ষ্মা) রোগ কী, এর প্রধান লক্ষণ, কারণ, প্রতিরোধ ও করণীয় জানুন। সময়মতো চিকিৎসা শুরু করলে টিবি সম্পূর্ণ নিরাময়যোগ্য।


টিবি (যক্ষ্মা) রোগ কী?

টিবি বা যক্ষ্মা হলো Mycobacterium tuberculosis নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্ট একটি রোগ। এটি মূলত ফুসফুসে আক্রমণ করে, তবে কিডনি, হাড়, মস্তিষ্কসহ শরীরের অন্যান্য অঙ্গেও ছড়াতে পারে। এটি একটি সংক্রামক রোগ, তবে সময়মতো চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।


টিবি রোগের প্রধান লক্ষণ

টিবির লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। সাধারণত ২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে নিচের সমস্যাগুলো দেখা দিলে সচেতন হওয়া জরুরি:

  • দীর্ঘস্থায়ী কাশি

  • কাশির সঙ্গে রক্ত আসা

  • বুকে ব্যথা বা চাপ

  • দ্রুত ওজন কমে যাওয়া

  • ক্ষুধামন্দা

  • রাতে ঘাম হওয়া

  • সারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতা

টিবি রোগের কারণ

  • আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু বাতাসে ছড়িয়ে পড়া

  • দীর্ঘসময় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা

  • রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া (যেমন: অপুষ্টি, ডায়াবেটিস, এইচআইভি)

  • ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস

টিবি রোগ হলে করণীয়
  • দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া

  • সরকার পরিচালিত DOTS প্রোগ্রামের মাধ্যমে ফ্রি চিকিৎসা গ্রহণ

  • নিয়মিত ওষুধ সঠিকভাবে খাওয়া ও চিকিৎসার কোর্স সম্পূর্ণ করা

  • পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করানো

  • রোগীর কাশি-হাঁচির সময় মুখ ঢেকে রাখা

  • পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার খাওয়া

আরও পড়ুনঃ টিবি রোগের ঔষধ খাওয়ার নিয়ম


টিবি প্রতিরোধের উপায়
  • টিকা (BCG ভ্যাকসিন) গ্রহণ করা

  • আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলা

  • কাশি-হাঁচির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা

  • ঘর সবসময় খোলা ও বাতাস চলাচলের উপযোগী রাখা

  • সুস্থ ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা

FAQ (প্রশ্নোত্তর)


টিবি একটি মারাত্মক কিন্তু নিরাময়যোগ্য রোগ। এর লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন এবং নিয়মিত চিকিৎসা নিন। সচেতনতা ও সঠিক চিকিৎসাই টিবি প্রতিরোধ ও নিরাময়ের সবচেয়ে বড় উপায়।


Related Articles

Continue reading in বক্ষব্যাধি সমস্যা

blog-image বক্ষব্যাধি সমস্যা
হাঁপানি (অ্যাজমা): লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ

হাঁপানি বা অ্যাজমা কী, কেন হয়, কী কী লক্ষণ দেখা যায়, হাঁপানির আধুনিক চিকিৎসা, ইনহেলার ব্যবহারের নিয়ম, খাদ্যাভ্যাস, প্...

blog-image বক্ষব্যাধি সমস্যা
অ্যাজমা বিশেষজ্ঞ ডাক্তার রাজশাহী

রাজশাহীতে অভিজ্ঞ অ্যাজমা বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসের রোগের চিকিৎসা, লক্ষণ ও কখন ডাক্তার...

blog-image বক্ষব্যাধি সমস্যা
পালমোনারি হাইপারটেনশন কী? লক্ষণ, কারণ, চিকিৎসা

পালমোনারি হাইপারটেনশন কী, কেন হয়, লক্ষণ, ঝুঁকি, চিকিৎসা ও শীতকালে কেন এই রোগ বেড়ে যায়—জানুন বিস্তারিত ও সহজ ভাষায়।পালমোন...

blog-image বক্ষব্যাধি সমস্যা
শীতকালে এ্যাজমা বা হাঁপানি কেন বেড়ে যায়?

শীতকালে এ্যাজমা বা হাঁপানি কেন বেশি হয়? জানুন ঠান্ডা বাতাস, সংক্রমণ ও ধুলাবালির প্রভাব, লক্ষণ এবং হাঁপানি নিয়ন্ত্রণে করণ...

Emergency Contact

Emergency Call +880 1723-025514

Emergency E-mail

24/7 Email Support [email protected]

- OR -