Your Premier Destination for Personalized Healthcare Solutions

USG বা আল্ট্রাসনোগ্রাফি: কখন করবেন, কোন রোগে প্রয়োজন ও খরচ কত

USG বা আল্ট্রাসনোগ্রাফি • 24 Sep,2025 • 👁 14,366 Views

Category: সাধারণ স্বাস্থ্য বার্তা

Logo

USG বা আল্ট্রাসনোগ্রাফি টেস্ট কেন করা হয়, কোন কোন রোগে প্রয়োজন, গর্ভাবস্থায় কতবার করতে হয় এবং বাংলাদেশে এর খরচ কত তা বিস্তারিত জানুন।


USG বা আল্ট্রাসনোগ্রাফি কি?

USG (Ultrasonography) বা আল্ট্রাসনোগ্রাফি হলো একটি আধুনিক ইমেজিং টেস্ট, যেখানে সাউন্ড ওয়েভ ব্যবহার করে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, টিস্যু ও বেবির (pregnancy case) ছবি দেখা হয়। এটি নিরাপদ, ব্যথাহীন এবং বিকিরণমুক্ত (Radiation free)।


কখন USG বা আল্ট্রাসনোগ্রাফি করা প্রয়োজন?

ডাক্তারের পরামর্শে নিম্নলিখিত অবস্থায় USG করা হয়ে থাকে:

  • গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধি ও স্বাভাবিকতা পরীক্ষা করার জন্য

  • পেটের ভেতর ব্যথা বা অস্বাভাবিক সমস্যা দেখা দিলে

  • কিডনি, লিভার, গলব্লাডার বা প্যানক্রিয়াসের রোগ নির্ণয়ে

  • থাইরয়েড গ্ল্যান্ডের আকার বা নোডিউল পরীক্ষা করতে

  • জরায়ু ও ডিম্বাশয়ের সমস্যা সনাক্ত করতে

  • প্রোস্টেট বা পুরুষদের প্রজনন অঙ্গের সমস্যা নির্ণয়ে

  • ব্লাড ফ্লো পরীক্ষা করতে Doppler USG

কোন কোন রোগে USG করা হয়?

USG টেস্টে সাধারণত নিচের রোগগুলো নির্ণয়ে সাহায্য পাওয়া যায়:

  • গর্ভাবস্থায় শিশুর বিকাশের অস্বাভাবিকতা

  • কিডনিতে পাথর (Kidney Stone)

  • লিভারের ফ্যাটি লিভার, সিস্ট বা টিউমার

  • গলব্লাডারে পাথর বা ইনফেকশন

  • জরায়ু বা ডিম্বাশয়ে সিস্ট/টিউমার

  • থাইরয়েডের গোঁটা বা নোডিউল

  • প্রোস্টেট বড় হওয়া

  • অ্যাবডোমিনাল ইনফেকশন বা টিউমার

 USG of W/A (Whole Abdomen): 

এই টেস্টে পুরো পেটের অঙ্গগুলো দেখা যায়। লিভার, কিডনি, গলব্লাডারসহ সব অঙ্গ ঠিক আছে কিনা বোঝা যায়। অনেক সময় গাইনোকোলজির সমস্যাও এসব অঙ্গের সঙ্গে সম্পর্কিত থাকে।

USG of L/A (Lower Abdomen): 

এতে জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব দেখা যায়। ফাইব্রয়েড, সিস্ট, পলিসিস্টিক ওভারি বা গর্ভধারণের প্রাথমিক অবস্থা নির্ণয়ে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

USG of B/B (Both Breast): 

মহিলাদের স্তনে কোনো গাঁট, সিস্ট, টিউমার বা ইনফেকশন আছে কিনা, তা নির্ণয়ের জন্য করা হয়। প্রাথমিক স্তন ক্যান্সার ধরা পড়তেও এই টেস্ট অনেক সহায়ক।

USG of P/P (Pregnancy Profile): 

গর্ভাবস্থার নিয়মিত পরীক্ষা হিসেবে করা হয়। এতে ভ্রূণের বৃদ্ধি, বাচ্চার হার্টবিট, পানি বা প্লাসেন্টার অবস্থা সবই বোঝা যায়। মা ও শিশুর নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি।

বাংলাদেশে USG টেস্টের খরচ কত?

বাংলাদেশে USG টেস্টের দাম জায়গাভেদে আলাদা হয়। সাধারণতঃ

  • Whole Abdomen USG: 1500 – 2500 টাকা

  • Pregnancy USG: 1000 – 2000 টাকা

  • Thyroid USG: 800 – 1500 টাকা

  • Pelvic/Prostate USG: 1200 – 2000 টাকা

  • Doppler USG: 2000 – 4000 টাকা

 সরকারি হাসপাতালে খরচ তুলনামূলক কম, আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে একটু বেশি।

USG টেস্ট কি নিরাপদ?

হ্যাঁ ✅ USG সম্পূর্ণ নিরাপদ। এতে রেডিয়েশন নেই, তাই গর্ভবতী নারী ও শিশুদের জন্যও এটি ঝুঁকিমুক্ত।


USG বা আল্ট্রাসনোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট যা নানা রোগের প্রাথমিক পর্যায়েই সঠিকভাবে নির্ণয়ে সাহায্য করে। যেকোনো শারীরিক সমস্যায় নিজে সিদ্ধান্ত না নিয়ে, সবসময় ডাক্তারের পরামর্শে USG করা উচিত।



Related Articles

Continue reading in সাধারণ স্বাস্থ্য বার্তা

blog-image সাধারণ স্বাস্থ্য বার্তা
বিশ্ব এইডস দিবস ২০২৫

বিশ্ব এইডস দিবস ২০২৫-এর প্রতিপাদ্য “Overcoming disruption, transforming the AIDS response”। HIV/এইডস প্রতিরোধ, লক্ষণ, সং...

blog-image সাধারণ স্বাস্থ্য বার্তা
বারবার মুখে ঘা হয় কেনো?

বারবার মুখে ঘা হওয়ার কারণ কী? ভিটামিনের অভাব, গ্যাস্ট্রিক, মানসিক চাপসহ সব কারণ, ঘরোয়া উপায়, চিকিৎসা ও কোন বিশেষজ্ঞ ডাক্...

blog-image সাধারণ স্বাস্থ্য বার্তা
IBS রোগীর খাবার তালিকা

IBS রোগীর জন্য উপকারী খাবার, নিষিদ্ধ খাবার, Low FODMAP ডায়েট, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া ধরনের IBS-এ খাদ্য পরিকল্পনা—সব জান...

blog-image সাধারণ স্বাস্থ্য বার্তা
মুখে দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়

মুখে দুর্গন্ধ কেন হয়, কীভাবে ঘরোয়া উপায়ে দূর করবেন, কোন খাবার উপকারী, কখন এটি রোগের লক্ষণ হতে পারে এবং স্থায়ী সমাধান...

Emergency Contact

Emergency Call +880 1723-025514

Emergency E-mail

24/7 Email Support [email protected]

- OR -