বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫ World Hepatitis Day 2025
Md Sabbir Ahmed • 28 Jul,2025 • 👁 8,948 Views
Category: Uncategorized
বিশ্বব্যাপী ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। এই বছরের প্রতিপাদ্য— Let’s Break It Down—মানে, হেপাটাইটিস আসুন রুখে দেই ।
হেপাটাইটিস কী ও বর্তমান পরিস্থিতি
হেপাটাইটিস মানে হলো লিভার বা যকৃতের প্রদাহ। এটি মূলত ভাইরাসজনিত, তবে কখনো কখনো ওষুধ, অ্যালকোহল, বা অন্য রোগের কারণেও হতে পারে।
বিশ্বে প্রতিবছর প্রায় ১৩ লাখ মানুষ হেপাটাইটিসে মৃত্যুবরণ করেন । বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি বা সি ভাইরাস বহন করছেন, যাদের অনেকেই জানেন না তারা আক্রান্ত।
হেপাটাইটিসের ধরণ ও সংক্রমণের পথ
প্রধানত ৫ ধরনের ভাইরাসজনিত হেপাটাইটিস রয়েছে: A, B, C, D ও E।
হেপাটাইটিস A ও E সাধারণত দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়।
হেপাটাইটিস B, C ও D ছড়ায় রক্ত, অনিরাপদ ইনজেকশন, অনিরাপদ যৌন সম্পর্ক এবং আক্রান্ত মায়ের থেকে সন্তানে। বর্তমানে সেলুন থেকেও ছড়ানোর প্রমান পাওয়া যাচ্ছে
বিশেষ করে হেপাটাইটিস B ও C দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের কারণ হতে পারে।
উপসর্গ ও রোগ নির্ণয়
প্রথমদিকে হেপাটাইটিসের তেমন লক্ষণ নাও থাকতে পারে। তবে অনেক সময় দেখা দেয়:
· জ্বর, ক্লান্তি ও দুর্বলতা
· বমি বমি ভাব বা বমি
· পেটে ব্যথা (বিশেষ করে ডান পাশে, লিভারের নিচে)
· ক্ষুধামান্দ্য বা খিদে না পাওয়া
· চোখ ও চামড়ার রঙ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)
· মল হালকা রঙের ও প্রস্রাব গাঢ় রঙের হওয়া
· পেশি ও গাঁটে ব্যথা, ওজন কমে যাওয়া
· চুলকানি (বিশেষ করে হেপাটাইটিস বি ও সি-তে)
· ওজন কমে যাওয়া
· লিভার সিরোসিস
· লিভার ক্যান্সার
· পেটে পানি জমা
সঠিক সময়ে রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ শনাক্ত করা সম্ভব।
চিকিৎসা ও প্রতিকার
হেপাটাইটিস A ও E সাধারণত নিজে নিজে ভালো হয়ে যায়, তবে বিশ্রাম ও পরিচ্ছন্ন খাবার জরুরি।
হেপাটাইটিস B-এর জন্য প্রতিষেধক টিকা রয়েছে, এবং চিকিৎসাও সম্ভব, তবে দীর্ঘমেয়াদি হতে পারে।
হেপাটাইটিস C এখন সম্পূর্ণ নিরাময়যোগ্য—সঠিক ওষুধে ৯৫% পর্যন্ত রোগী ভালো হন।
প্রতিরোধের উপায়
১. শিশুর জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকা দিন।
২. শুধুমাত্র পরিচ্ছন্ন ও নিরাপদ খাবার খান।
৩. অপরিষ্কার সিরিঞ্জ বা ব্লেড ব্যবহার করবেন না।
৪. রক্ত দেওয়ার আগে রক্ত পরীক্ষা নিশ্চিত করুন।
৫. নিয়মিত হেলথ চেকআপ করান।
৬. হেপাটাইটিস B এর ভ্যাকসিন গ্রহন করা
বন্ধুগণ, হেপাটাইটিস একটি নীরব ঘাতক। সচেতনতা, টিকা ও সময়মতো চিকিৎসাই পারে এই প্রাণঘাতী রোগকে ঠেকাতে।
হেপাটপইটিসের সমস্যায় পরামর্শ নিন মেডিসিন বিশেষজ্ঞ অথবা লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তারের
এমবিবিএস (এসএসএমসি), বিসিএস (স্বাস্থ্য),এমসিপিএস (মেডিসিন), সিসিডি (বারডেম) ,এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি)
পরিপাকতন্ত্র, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ
কনসালটেন্ট
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
বিএমডিসি রেজি নংঃ এ- ০৬৭০৭০০
চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
ডাক্তারের পরামর্শ ও সিরিয়াল পেতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে-- ০১৭২৩০২৫৫১৪
Related Articles
Continue reading from our latest posts
স্নায়ুরোগ
Uncategorized
Uncategorized
গর্ভকালীন সমস্যা (Pregnancy problems )