গ্যাংলিয়ন সিস্ট কি - গ্যাংলিয়ন সিস্ট এর লক্ষণ
গ্যাংলিয়ন সিস্ট • 28 Apr,2025 • 👁 9,188 Views
Category: Uncategorized
গ্যাংলিয়ন সিস্ট (Ganglion cyst) কি??
গ্যাংলিয়ন সিস্ট হল ক্যান্সারবিহীন পিণ্ড যা সাধারণত কব্জি বা হাতের টেন্ডন বা জয়েন্টগুলিতে হয়ে থাকে। এগুলি কখনও কখনও গোড়ালি এবং পায়ে হতে পারে। গ্যাংলিয়ন সিস্টগুলি সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতির হয় এবং জেলির মতো তরল দিয়ে পূর্ণ হয়।
ছোট গ্যাংলিয়ন সিস্টগুলি মটর আকারের হতে পারে এবং বড়গুলি এক ইঞ্চি ব্যাস পর্যন্ত হতে পারে।
গ্যাংলিয়ন সিস্ট নিরাময়ে সেরা আর্থপেডিক সার্জন এর সাথে পরামর্শ করুন।
গ্যাংলিয়ন সিস্টের কারণ
- দৈনন্দিন কাজের সময় শরীরের একটি অংশের অতিরিক্ত ব্যবহার।
- অস্টিওআর্থারাইটিস।
- কোনো স্থানে আঘাত যেমন ফ্র্যাকচার বা স্থানচ্যুতি হওয়া।
- ট্রমা বা আঘাত।
- বার বার একই যায়গায় টান ইত্যাদি।
গ্যাংলিয়ন সিস্টের লক্ষণ
- ব্যথা এবং অস্বস্তি।
- শিরশিরানি অনুভুতি।
- দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা বা, কিছু ক্ষেত্রে অক্ষমতা।
- গ্যাংলিয়ন সিস্টের কাছাকাছি বা
- স্নায়ুতে টন টন করা অসাড়তা অনুভব করা।
গ্যাংলিয়ন সিস্ট রোগ নির্ণয় পদ্ধতি
- এক্সরে।
- এম.আর. আই স্ক্যান।
- আল্ট্রাসাউন্ড।
গ্যাংলিয়ন সিস্ট প্রতিরোধের উপায়
একটি নির্দিষ্ট জয়েন্টে বারবার নড়াচড়া এড়িয়ে চলুন। পেশি এবং জয়েন্টে টান এড়াতে ঘন-ঘন বিরতি নিন।
নতুন মায়েদের অবশ্যই তাদের বাচ্চাদের সামলানোর জন্য এর্গোনমিক পরিবর্তনগুলি গ্রহণ করতে হবে, যেমন সাপোর্ট এবং ক্রিব ব্যবহার করা।
শক্ত পৃষ্ঠের সাথে বারবার যোগাযোগ এড়িয়ে চলুন যা ঘর্ষণে আঘাতের কারণ হতে পারে।
Related Articles
Continue reading from our latest posts
মেডিসিন রোগ
বক্ষব্যাধি সমস্যা
সাধারণ স্বাস্থ্য বার্তা
চর্মরোগ / ডার্মাটোলজি সমস্যা