Your Premier Destination for Personalized Healthcare Solutions

রাজশাহীর ১০ জন সেরা শিশু বিশেষজ্ঞ ডাক্তার

সেরা শিশুরোগ বিশেষজ্ঞ • 26 May,2025 • 👁 13,488 Views

Category: Uncategorized

Logo

পেডিয়াট্রিক (Pediatrics) বিভাগ কী?

পেডিয়াট্রিক শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘pais’ (শিশু) এবং ‘iatros’ (চিকিৎসক) থেকে। পেডিয়াট্রিক বা শিশু বিভাগ হলো চিকিৎসাশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা নবজাতক থেকে শুরু করে ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের স্বাস্থ্য, বিকাশ ও চিকিৎসা নিয়ে কাজ করে। শিশুদের রোগ-ব্যাধি প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্ন এবং তাদের চিকিৎসাও আলাদা পদ্ধতিতে করতে হয়। এজন্যই প্রয়োজন হয় বিশেষভাবে প্রশিক্ষিত শিশু বিশেষজ্ঞ ডাক্তার বা পেডিয়াট্রিশিয়ান।


শিশু বিশেষজ্ঞ ডাক্তার কারা?

শিশু বিশেষজ্ঞ ডাক্তার হলেন সেই চিকিৎসক যিনি শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেন। তারা শিশুদের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা ছাড়াও, টিকাদান, পুষ্টি পরামর্শ এবং শিশুর বিকাশ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


শিশু বিশেষজ্ঞ ডাক্তার যেসব রোগের চিকিৎসা দেন:

শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের কাজ অনেক বিস্তৃত। তারা শিশুর জন্ম থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকেন। নিচে তাদের প্রধান কাজগুলোর তালিকা দেওয়া হলো:

 সাধারণ ও বারবার দেখা যাওয়া রোগসমূহ:

•জ্বর

•সর্দি-কাশি

•ডায়রিয়া বা পাতলা পায়খানা

•বমি

•ঠান্ডাজনিত নিউমোনিয়া

•ইনফ্লুয়েঞ্জা

সংক্রামক রোগ:

•হাম

•গুটি বসন্ত

•ডিপথেরিয়া

•হেপাটাইটিস

•পোলিও

•রুবেলা

 নবজাতকের চিকিৎসা:

•জন্মের সময় কম ওজন

•জন্ডিস

•শ্বাস-প্রশ্বাসে সমস্যা

•বুকের দুধ না খাওয়ার সমস্যা

পুষ্টি ও বিকাশজনিত সমস্যা:

•অপুষ্টি

•বেশি বা কম ওজন

•খাওয়া-দাওয়ায় অনীহা

•উচ্চতা কমে যাওয়া বা না বাড়া

•অ্যালার্জি

 দীর্ঘমেয়াদি ও জটিল রোগ:

•শিশুদের অ্যাজমা

•টাইপ ১ ডায়াবেটিস

•জন্মগত হৃদরোগ

•স্নায়বিক সমস্যা (যেমন: মৃগী রোগ বা সিজার)

•থ্যালাসেমিয়া বা রক্তের সমস্যা

আচরণগত ও মানসিক সমস্যা:

•অটিজম

•ADHD (মনোযোগের ঘাটতি ও অতিরিক্ত সচলতা)

•দেরিতে কথা বলা

•ঘুমের সমস্যা

•পড়ালেখায় মনোযোগ না দেওয়া

টিকা ও প্রতিরোধমূলক চিকিৎসা:

•বিসিজি, পেন্টাভ্যালেন্ট, এমআর টিকা

•সময়মতো সব জাতীয় ও অতিরিক্ত টিকাদান

•ভবিষ্যতের রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা


কেন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি?

শিশুর রোগ দ্রুত জটিল হতে পারে। সাধারণ জ্বর বা ডায়রিয়ার মতো রোগও শিশুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই শিশুদের যেকোনো অসুস্থতায় একজন দক্ষ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া, টিকাদান, পুষ্টি, এবং বিকাশ সংক্রান্ত পরামর্শ পেতে নিয়মিত চেকআপ করানো উচিত।


রাজশাহীর ১০ জন সেরা শিশু বিশেষজ্ঞ ডাক্তারঃ


ডাঃ শাহিদা ইয়াসমিন

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (শিশুরোগ)

নবজাতক, কিশোর, শিশু রোগ ও পুষ্টি বিশেষজ্ঞ

অধ্যাপক ও বিভাগীয় প্রধান

শিশু বিভাগ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল


ডঃ এম এ হাই

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশুরোগ)

নবজাতক, কিশোর ও শিশু রোগ বিশেষজ্ঞ

সহযগী অধ্যাপক ও ইউনিট প্রধান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল


অধ্যাপক ড. মো. ইকবাল বারী

এমবিবিএস, এফসিপিএস (শিশুরোগ), ডিএমইডি, এফআরসিপি (যুক্তরাজ্য)

নবজাতক, কিশোর, শিশু রোগ ও পুষ্টি বিশেষজ্ঞ

প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান

শিশু বিভাগ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল


ডাঃ সঞ্চিতা সরকার তুলি

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (শিশুরোগ)

নবজাতক, কিশোর, শিশু রোগ ও পুষ্টি বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক (শিশুরোগ)

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল।


ডাঃ মোছা: ফিরোজা পারভীন

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমসিপিএস, এফসিপিএস (শিশুরোগ)

নবজাতক, কিশোর ও শিশু রোগ বিশেষজ্ঞ

পরামর্শদাতা শিশুরোগ

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর: এ-৫৪৫৪৮


ডাঃ মোঃ ফজলুল কাদের

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)

নবজাতক, কিশোর ও শিশু রোগ বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপল, শিশু বিভাগ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী


ডাঃ মোঃ বেলাল হোসেন

এমবিবিএস, এমডি (শিশুরোগ)

শিশু/শিশুরোগ বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল


ডঃ মৃণাল কান্তি দাস

এমবিএস (ডিএমসি), এফসিপিএস (শিশুরোগ) ডিসিএইচ (ঢাকা শিশু হাসপাতাল)

শিশু/শিশুরোগ বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল



ডাঃ মোঃ মনিরুল হক তরফদার

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশুচিকিৎসা) ফেলো ইন পেডিয়াট্রিক, বোস্টন বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র

নবজাতক, কিশোর ও শিশু রোগ বিশেষজ্ঞ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল


ডাঃ শুভ্র প্রকাশ পাল

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশুরোগ)।

শিশু/শিশুরোগ বিশেষজ্ঞ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল


শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থতা ও সুন্দর বেড়ে ওঠা নিশ্চিত করতে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার বা পেডিয়াট্রিশিয়ানের সঠিক গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ। শিশুর রোগ প্রতিরোধ, সঠিক চিকিৎসা এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত চিকিৎসা সেবা নিন।

আপনার সন্তানের সুস্থতা ও ভবিষ্যতের জন্য আজই একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।


Related Articles

Continue reading from our latest posts

blog-image নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার
ডাঃ মোঃ খালেদ শাহরিয়ার । ইএনটি বিশেষজ্ঞ রাজশাহী

রাজশাহীর অভিজ্ঞ ইএনটি বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ মোঃ খালেদ শাহরিয়ার। কানের সমস্যা, সাইনুসাইটিস, টনসিলাইটিস, শ্রবণশক্...

blog-image সাধারণ স্বাস্থ্য বার্তা
প্রস্রাবে ইনফেকশন কেন হয় ও প্রতিকার – জানুন কারণ, লক্ষণ ও প্রতিরোধ

প্রস্রাবে ইনফেকশন (UTI) কেন হয়, কী লক্ষণ দেখা দেয় ও কীভাবে প্রতিরোধ করবেন জানুন। সঠিক তথ্য ও চিকিৎসা পরামর্শ পেতে পড়ুন এ...

blog-image ডায়াবিটিস রোগ
ডায়াবেটিস রোগীদের জন্য ১০টি খাবার এড়িয়ে চলা উচিত

ডায়াবেটিস রোগীরা কোন কোন খাবার এড়িয়ে চলবেন? চিনি, ভাত, মিষ্টি, সফট ড্রিংকসহ ডায়াবেটিসে ক্ষতিকর ১০টি খাবার ও কারণ বিস্তার...

blog-image যৌনরোগ সমস্যা
ওভারিয়ান সিস্ট: লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ

ওভারিয়ান সিস্ট কী, কেন হয়, কী কী লক্ষণ দেখা দেয়, কখন বিপজ্জনক হতে পারে, কী পরীক্ষা লাগে, চিকিৎসা ও প্রতিরোধের উপায়—জানুন...

Emergency Contact

Emergency Call +880 1723-025514

Emergency E-mail

24/7 Email Support [email protected]

- OR -