Your Premier Destination for Personalized Healthcare Solutions

কোমর ব্যথার কারণ ও লক্ষণ - কোমর ব্যথা হলে করনীয়

কোমর ব্যথা • 24 May,2025 • 👁 9,528 Views

Category: Uncategorized

Logo

কোমর ব্যথার কারণ, লক্ষণ, নির্ণয় ও চিকিৎসা


আজ আমরা কথা বলবো এমন একটি সমস্যার উপর যা আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রতিদিন ভুগছেন – Low Back Pain বা কোমর ব্যথা।


এই পোস্টে আমরা জানবো:

কোমর ব্যথা কী?

এর প্রধান কারণসমূহ

লক্ষণ ও কবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত

রোগ নির্ণয়ের পদ্ধতি

চিকিৎসা ও ব্যবস্থাপনা

প্রতিরোধ ও সাবধানতা


কোমর ব্যথা কী?

কোমর বা নিচের পিঠে ব্যথা (Low Back Pain) বলতে বোঝায় কোমরের নিচের অংশে ব্যথা অনুভব হওয়া। এটি একটি খুব সাধারণ সমস্যা, এটা যেকোনো বয়সেই হতে পারে, তবে ৩০–৫০ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা যায়। গবেষণা বলছে, ৮০% মানুষ জীবনে অন্তত একবার কোমর ব্যথায় ভোগেন।


কোমর ব্যথার কারণসমূহ:

(ক) সাধারণ কারণ:

• পেশির টান বা ছিঁড়ে যাওয়া – ভারী কিছু তুলতে গিয়ে হঠাৎ টান লাগা

• দীর্ঘ সময় বসে কাজ করা – ডেস্ক জব, গেম খেলা, মোবাইল চালানো

• ভুল ভঙ্গিতে দাঁড়ানো বা বসা

• হঠাৎ অতিরিক্ত ব্যায়াম বা ভার উত্তোলন


(খ) রোগজনিত কারণ:

• স্লিপড ডিস্ক (Herniated Disc) – মেরুদণ্ডের কশেরুকার মাঝে থাকা ডিস্কের চাপ

• সায়াটিকা (Sciatica) – সায়াটিক স্নায়ুতে চাপ পড়ে ব্যথা পা পর্যন্ত ছড়ায়

• স্পন্ডিলোসিস (Spondylosis) – বয়সজনিত হাড় ক্ষয়

• স্পাইনাল স্টেনোসিস – মেরুদণ্ডের ছিদ্র সরু হয়ে যাওয়া

• ইনফেকশন / টিউমার – যেমন টিবি, মেরুদণ্ডের ক্যান্সার


(গ) অন্যান্য:

• কিডনির পাথর

• Gynecological সমস্যা (মেয়েদের ক্ষেত্রে) – যেমন ওভারিয়ান সিস্ট

• মনের চাপ (Stress) – মানসিক চাপ থেকেও ব্যথা বাড়ে


আরও পড়ুন:: উচ্চ রক্তচাপ কি - উচ্চ রক্তচাপ এর কারণ, লক্ষণ ও প্রতিকার


কোমর ব্যথার লক্ষণসমূহ:

• কোমরের নিচে ব্যথা, কখনো এক পাশে বা দুই পাশে

• ব্যথা হাঁটলে বা বসলে বাড়ে

• ব্যথা থেকে পায়ে ছড়িয়ে পড়ে (sciatica)

• ঝুঁকে কিছু তুলতে গেলে ব্যথা

• সকালে ঘুম থেকে উঠে পিঠ শক্ত লাগে

• কিছু ক্ষেত্রে পায়ে দুর্বলতা, অসাড়ভাব


কোমর ব্যথা হলে কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?


ব্যথা ২ সপ্তাহের বেশি থাকে

রাতে ব্যথা বাড়ে

পা দুর্বল বা অসাড় হয়ে পড়ে

প্রস্রাব/মল নিয়ন্ত্রণে সমস্যা হয়

জ্বর হয়  ও ওজন কমতে থাকে


আরও পড়ুন:: রাজশাহী শহরে ১০ জন সেরা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার


কোমর ব্যথা হয়েছে কিনা তা বুঝবো কিভাবে?

প্রয়োজনীয় টেস্ট:

• X-ray Lumbosacral Spine – হাড়ের গঠন দেখতে

• MRI – ডিস্ক সমস্যা, নার্ভ প্রেস ইত্যাদি বুঝতে

• CT Scan – জটিল ক্ষেত্রে

• Blood Tests – সংক্রমণ বা প্রদাহ থাকলে

কোমর ব্যথার চিকিৎসা কোন বিভাগের ডাক্তার দিয়ে থাকেন?

কোমর ব্যথার চিকিৎসা সাধারণত অর্থোপেডিক (Orthopedic) বিভাগের ডাক্তার দিয়ে থাকেন। কারণ অর্থোপেডিক চিকিৎসক হাড়, সন্ধি (জয়েন্ট), পেশি ও মেরুদণ্ডসংক্রান্ত সমস্যার বিশেষজ্ঞ। তবে কোমর ব্যথার ধরন ও কারণ অনুযায়ী নিউরো-মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন বা রিউমাটোলজি বিশেষজ্ঞের পরামর্শও প্রয়োজন হতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রাথমিকভাবে একজন অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম।

বর্তমানে রাজশাহীতে একাধিক অর্থোপেডিক ডাক্তার রয়েছেন। তন্মধ্যে,

ডাঃ মোঃ আহসানুজ্জামান পিংকু

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডি-অর্থো

অর্থোপেডিক্স (হাড়, জয়েন্ট, অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস, ট্রমা, মেরুদণ্ড) বিশেষজ্ঞ এবং সার্জন


ডাঃ এম. শরীফ উদ্দিন লিটন

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো (বিএসএমএমইউ), এফএসিএস (মার্কিন যুক্তরাষ্ট্র), এফআইপিএম (ভারত) এম.ফিল-ফেলো (আরইউ), ইলিজারভ সার্জারি ফেলোশিপ (ভারত)

ইলিজারভ সার্জারি, ওজোন থেরাপি, অর্থোপেডিক্স, ট্রমা এবং ব্যথা বিশেষজ্ঞ

উক্ত চিকিৎসক গণের সাথে পরামর্শ করার জন্য তাদের সিরিয়াল দিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ০১৭২৩০২৫৫১৪ এই নাম্বারে।

কোমর ব্যথার চিকিৎসা:

চিকিৎসা নির্ভর করে ব্যথার কারণ ও তীব্রতার ওপর।

• বিশ্রাম: প্রথম ১–২ দিন হালকা বিশ্রাম, কিন্তু দীর্ঘসময় শুয়ে থাকা ঠিক না

• ব্যথানাশক ওষুধ: প্যারাসিটামল, NSAIDs (ডাক্তার দেখিয়ে)

• Muscle relaxant

• ব্যথার প্যাচ বা গরম সেঁক (Hot Compress)

• ট্রেইনড ফিজিওথেরাপিস্টের সাহায্যে ব্যায়াম

• ওজন কমানো

• চেয়ার টেবিলের উচ্চতা ঠিক রাখা

• নিয়মিত হাঁটা

• সোজা হয়ে বসা


(ঘ) ইনজেকশন বা অস্ত্রোপচার (জটিল ক্ষেত্রে):

Nerve block বা epidural injection

যদি সায়াটিকা অনেক বেশি হয়, বা নার্ভ প্রেস হয়


কোমর ব্যথার প্রতিরোধ ও প্রতিকার:

✅ প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনুন:

• ভারী জিনিস তোলার সময় কোমর বাঁকিয়ে নয়, হাঁটু মুড়ে তুলুন

• দীর্ঘসময় বসে থাকলে প্রতি ৩০ মিনিটে উঠে হাঁটুন

• ঘাড় ও কোমর সোজা রেখে কাজ করুন

• শক্ত ও সমান বিছানায় ঘুমান

• ওজন নিয়ন্ত্রণে রাখুন

• নিয়মিত হালকা ব্যায়াম (যেমন ওয়াকিং, ইয়োগা)


কোমর ব্যথা হলে কি কি কাজ এড়িয়ে চলতে হবে?

মোবাইল/ল্যাপটপে কুঁজো হয়ে বসা

অতিরিক্ত ভারী ব্যায়াম

দীর্ঘ সময় গাড়ি চালানো


কোমর ব্যথা খুব সাধারণ সমস্যা হলেও এটি উপেক্ষা করা উচিত নয়। সময়মতো চিকিৎসা ও জীবনযাত্রার সঠিক পরিবর্তনে এই সমস্যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা যায়।


🩺 মনে রাখবেন:

“কোমর ব্যথা হলে শুয়ে থাকুন” – এই ধারণা ভুল। বরং হালকা হাঁটা ও সঠিক ব্যায়ামই হলো চাবিকাঠি।


📢 আপনার জন্য পরামর্শ:

যদি আপনি বা আপনার পরিবারের কেউ দীর্ঘদিন কোমর ব্যথায় ভুগে থাকেন, তাহলে দয়া করে একজন অর্থোপেডিক/নিউরো/ফিজিক্যাল মেডিসিন চিকিৎসকের পরামর্শ নিন।


Related Articles

Continue reading from our latest posts

blog-image চর্মরোগ / ডার্মাটোলজি সমস্যা
রাজশাহীতে পুরুষ বন্ধ্যাত্ব বিষয়ে চিকিৎসা দেন কোন কোন ডাক্তার

পুরুষের বন্ধ্যাত্ব (Male Infertility) বলতে বোঝায়— নিয়মিত ও সুরক্ষাবিহীন দাম্পত্য জীবনের পরও ১২ মাস বা তার বেশি সময় ধরে স...

blog-image মানসিক স্বাস্থ্য সমস্যা
ফাইব্রোমায়ালজিয়া (Fibromyalgia) কী?

ফাইব্রোমায়ালজিয়া কী, কেন হয়, লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও জীবনযাপন সম্পর্কে জানুন বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্যসহ।ফাইব্রো...

blog-image কিডনি রোগ
কিডনি রোগ: লক্ষণ, কারণ, প্রতিরোধ

কিডনি রোগের লক্ষণ কী এবং কেন হয়? কিডনি রোগ প্রতিরোধে করণীয় ও প্রাকৃতিকভাবে কিডনি সুস্থ রাখার কার্যকর উপায় জানুন এই বিস্ত...

blog-image অর্থপেডিক্স বিশেষজ্ঞ রাজশাহী
ডাঃ সুমন পাল

অর্থোপেডিক, ট্রমা ও হাড়জোড় বিশেষজ্ঞ ও সার্জন রাজশাহীডাঃ সুমন পালএম.বি.বি.এস (আরএমসি), বি.সি.এস (স্বাস্থ্য), ডি-অর্থো (বি...

Emergency Contact

Emergency Call +880 1723-025514

Emergency E-mail

24/7 Email Support [email protected]

- OR -